
Claude 101: কী কাজে লাগে, আর token বাঁচানোর মূল কথা
যা লাগবে: Claude (claude.ai), Claude Code
Claude হলো Anthropic-এর AI। লেখা, লম্বা PDF পড়া, ডেটা নিয়ে কাজ আর কোড লেখায় (Claude Code, টার্মিনালে) এটা কাজে লাগে। চ্যাট করতে কোনো টেকনিক্যাল জ্ঞান লাগে না, লাগে তিনটা অভ্যাস: কী চান পরিষ্কার করে বলা (prompt-এর চার অংশ), উত্তর যাচাই করা, আর নিচের কথাটা জানা।
মূল কথা: Claude প্রতিবার পুরো চ্যাট আবার পড়ে
প্রতিটি মেসেজ পাঠানোর সময় Claude শুরু থেকে পুরো কথোপকথন আবার পড়ে। তাই লম্বা চ্যাটের ৩০ নম্বর মেসেজে প্রথম মেসেজের চেয়ে অনেক বেশি খরচ হয়। নিচের সব পরামর্শ এখান থেকেই আসে।
পেইড প্ল্যানে ব্যবহারের দুটো সীমা আছে: পাঁচ ঘণ্টার সেশনের সীমা আর সাপ্তাহিক সীমা। claude.ai, Claude Code আর কম্পিউটারের অ্যাপ, সবই একই সীমা থেকে খরচ করে। Claude Code-এ /usage লিখলে দুটোই দেখা যায়:
বড় করে দেখতে ছবিতে চাপ দিন
- ১পাঁচ ঘণ্টার সেশন: কতটা খরচ হয়েছে, আর কখন আবার শুরু হবে
- ২সাপ্তাহিক সীমা
- ৩গত ২৪ ঘণ্টায় আমার ব্যবহার দেখে Claude Code-এর নিজের পরামর্শ: কাজ বদলালে নতুন করে শুরু করুন
token বাঁচানোর পাঁচ উপায়
- নতুন বিষয়, নতুন চ্যাট (Claude Code-এ
/clear)। ওপরের ৩ নম্বর দাগটা দেখুন: Claude Code বলছে আমার ব্যবহারের বেশিরভাগ এখানেই গেছে। - সব কথা প্রথম মেসেজে: প্রেক্ষাপট, ফাইল আর সম্পর্কিত সব প্রশ্ন একসাথে।
- ভুল শুধরাতে পেছনে যান। “না, এটা না…” না লিখে আগের মেসেজটা এডিট করুন, তাহলে ভুল উত্তরটা চ্যাট থেকে বাদ পড়ে। Claude Code-এ: দুবার Esc (
/rewind)। - যে ডকুমেন্ট বারবার লাগে, সেটা Project-এ রাখুন: সেগুলো cache হয়, তাই সীমা কম খরচ হয়।
- দরকার নেই এমন জিনিস বন্ধ রাখুন: ওয়েব সার্চ, কানেক্ট করা অ্যাপ, extended thinking, high effort।
কখন compact করবেন
context window হলো Claude-এর কাজের স্মৃতি (নতুন মডেলে সর্বোচ্চ ১০ লাখ token)। /context লিখলে দেখা যায় কতটা ভরেছে:
বড় করে দেখতে ছবিতে চাপ দিন
- ১মোট ব্যবহার: ২০০k-এর মধ্যে ৪১.৯k token
- ২নিজে থেকে compact করার জন্য খালি রাখা জায়গা
- claude.ai সীমার কাছে গেলে নিজেই compact করে (“organizing its thoughts” দেখায়), এতে সীমা বেশি খরচ হয়। নতুন চ্যাট সাধারণত সস্তা।
- Claude Code: নতুন কাজে
/clear। একই কাজে চ্যাট ভারী হয়ে গেলে কাজের একটা স্বাভাবিক বিরতিতে/compactদিন, সাথে লিখে দিন কী রাখতে হবে:
বড় করে দেখতে ছবিতে চাপ দিন
- ১কী রাখতে হবে সেটা লিখে /compact, আর তার ফল
কাজের মাঝখানে নিজে থেকে compact হওয়ার অপেক্ষা করবেন না। Claude Code টিম বলছে, তখনই সারাংশ সবচেয়ে দুর্বল হয়, কারণ আপনার কাজ এরপর কোন দিকে যাবে Claude তা বুঝতে পারে না।
৬০ মিনিটের cache
পেইড প্ল্যানে Claude Code আপনার কথোপকথন এক ঘণ্টা cache-এ রাখে, আর প্রতিটি মেসেজে ঘড়ি আবার শুরু হয়। এর চেয়ে বেশি বিরতির পর পরের মেসেজে পুরো কথোপকথন আবার পুরো দামে প্রসেস হয়।
- দুপুরের খাবার বা মিটিং? আগে ধাপটা শেষ করুন, অথবা
/compact। - কয়েক ঘণ্টা পর বিশাল সেশনে ফিরছেন? কোথায় আছেন তা তিন লাইনে লিখে
/clearকরলে খরচ কম। - প্ল্যানের বাইরে usage credits দিয়ে চালাচ্ছেন? তখন cache পাঁচ মিনিটে নেমে আসে।
মূল উৎস
- Claude Help Center, How do usage and length limits work?: পাঁচ ঘণ্টা আর সাপ্তাহিক সীমা, নিজে থেকে compact হওয়া।
- Claude Help Center, Usage limit best practices: Project-এর cache।
- Claude Help Center, How large is the context window on paid Claude plans?
- Claude Help Center, Models, usage, and limits in Claude Code:
/clearআর/compact। - Claude Code Docs, How Claude Code uses prompt caching: এক ঘণ্টার cache।
- Anthropic, Using Claude Code: session management and 1M context: rewind, আর কী রাখতে হবে লিখে compact করা।
স্ক্রিনশট ও ধাপ যাচাই করা হয়েছে: । AI-এর উত্তর ভুল হতে পারে। টাকা, স্বাস্থ্য, আইন বা পরীক্ষার মতো জরুরি বিষয়ে সবসময় মূল উৎস বা বিশেষজ্ঞের সাথে মিলিয়ে নিন। নিজের পাসওয়ার্ড, পিন, এনআইডি বা ব্যাংকের তথ্য কোনো AI-কে দেবেন না।



